জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প
জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প: ‘ইরানের নৌ ও বিমানবাহিনী ধ্বংস’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে দাবি করেছেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটির বেশিরভাগ শীর্ষ নেতাও নিহত হয়েছেন।
“আজ ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশির ভাগ নেতারা মারা গেছেন।”
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণের শুরুতেই তিনি নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।
ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য
এক মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে।
মিত্রদের প্রতি কৃতজ্ঞতা
ট্রাম্প ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ—বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোকে ধন্যবাদ জানান।
“তারা অসাধারণ কাজ করেছে। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না।”
পারমাণবিক অস্ত্র প্রসঙ্গ
ট্রাম্প বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে যে দেশটির কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
