মামদানিরের নিন্দা: ইরান যুদ্ধে অতিরিক্ত অর্থ ব্যয় অযৌক্তিক
নিউইয়র্কে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি এবং যুদ্ধের খরচ
নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মামদানি। তিনি ইউটিউবার ব্রায়ান টাইলার কোহেনকে বলেন,
“সাশ্রয়ী পণ্য মূল্যের সংকটের মধ্যে পরিচালিত এই যুদ্ধে ইতোমধ্যেই ২৩ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে।”
মামদানি আরও বলেন, “এই পরিমাণ অর্থ মেডিকেয়ার, শিক্ষক বা এমনকি ছাত্র ঋণ বাতিলের মতো খাতে বিনিয়োগের মাধ্যমে শ্রমজীবী মার্কিনিদের জীবন বদলে দিতে পারত। আরেকটি শাসন পরিবর্তন যুদ্ধের পেছনে ছুটতে গিয়ে এই সবকিছুই ছুড়ে ফেলা হয়েছে।”
