ইসরাইলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা
তেহরান ও বৈরুতে হামলার পর ইসরাইল লক্ষ্য করে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
তেহরান ও বৈরুতে ইসরাইলি হামলার পরপরই ইসরাইল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী।
বার্তা সংস্থা এএফপি-র বরাতে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
