তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানালেন সারজিস

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
রাজনৈতিক সংবাদ

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

রবিবার, ১৫ ফেব্রুয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের রাজনীতিতে এটিকে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে উল্লেখ করেন।

“পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

Next Post Previous Post

Advertisement