এবার সরসারি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের

ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান: এফবিআই

ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে ইরান: এফবিআই

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। হামলার প্রতিশোধ নিতে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে পুরোদমে হামলা চালাচ্ছে ইরান।

এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়া-তে ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এই তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ

এফবিআইয়ের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই সম্ভাবনা আরও জোরাল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন ভূখণ্ডে ইরানের সম্ভাব্য এই ‘সারপ্রাইজ অ্যাটাক’ পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

Next Post Previous Post

Advertisement