ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে: ট্রাম্প

ইরান ধ্বংসের পথে: দাবি ট্রাম্পের

ইরান ধ্বংসের পথে: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সংঘাতে ইরান প্রায় সম্পূর্ণ ধ্বংসের পথে রয়েছে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য ‘খুব ভালো খবর’ রয়েছে।

ট্রাম্প বলেন, “স্পষ্ট করে বললে, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান এখন নিশ্চিহ্ন হওয়ার পথে।”

তিনি আরও বলেন, ইরান এখন প্রায় খাদের কিনারায় পৌঁছে গেছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ এখনই শেষ হয়ে যাচ্ছে।

ট্রাম্পের দাবি, ইরানের কার্যত কোনো কার্যকর নৌবাহিনী, বিমানবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমায় প্রায় অবাধে অভিযান পরিচালনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র এখন সমুদ্র প্রণালিগুলোর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সেগুলোর অবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল।

ট্রাম্প বলেন, “মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, তবে সেই জয় নিশ্চিত হতে হবে। অনেকেই বলছে, আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন আমরা থামব?”

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে তেহরানের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। তবে এমন হামলা চালানো হলে দেশটির পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।

ট্রাম্প বলেন, “আমরা চাইলে তাদের বিদ্যুৎ খাতের ওপর আঘাত করতে পারি। মাত্র এক ঘণ্টার মধ্যে তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব, যা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর সময় লাগতে পারে। তবে আমরা এখনই তেমন কিছু করতে যাচ্ছি না।”
Next Post Previous Post

Advertisement