নিহত দুই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

নিহত জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন আমির
রাজনৈতিক সংবাদ

নিহত দুই জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন আমির

প্রকাশ: রবিবার

কিশোরগঞ্জের কটিয়াদীর আব্দুস ছালাম ও ইটনা উপজেলার শাহ আলম নামে নিহত দুই জামায়াত কর্মীর পরিবারের দায়িত্ব নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে পরিবারের খোঁজখবর নিতে এসে তিনি এ কথা জানান।

এর আগে তিনি তাদের কবর জিয়ারত করেন। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“কিছু লোক নির্বাচন এলে গরিব মানুষের সাথে হাত মেলায়, তারপর আড়ালে গিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। এরাই আবার বলে আমি গরিব মানুষের হাতের ঘাম দিয়ে আমার মুখ মুছি।”

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালামের মৃত্যু হয়। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা উপজেলায় জনসভায় যাওয়ার পথে শাহ আলম স্ট্রোক করে মারা যান।

Next Post Previous Post

Advertisement