পবিত্র ওমরাহ পালনে গেলেন মামুনুল হক
ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
শনিবার ভোরে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
মক্কায় ওমরাহ, মদিনায় জিয়ারত
সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন। পাশাপাশি মদিনায় অবস্থান করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন বলে জানা গেছে।
এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করবেন।
দোয়া চাইলেন দলের নেতারা
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:২৯
আপডেট: ১৪ মার্চ ২০২৬, ১২:৪২
