হামলা বন্ধে ইরানের প্রতি ১২টি আরব দেশের আহ্বান

হামলা বন্ধে ইরানের প্রতি ১২ আরব দেশের আহ্বান
আন্তর্জাতিক

হামলা বন্ধে ইরানের প্রতি ১২টি আরব দেশের আহ্বান

আমার দেশ অনলাইন | প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১১:২০

হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ১২টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রিয়াদে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উপসাগরীয় দেশ জর্ডান, আজারবাইজান ও তুরস্কের ওপর ইরানের হামলা নিন্দনীয়। পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, হামলায় আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র, বিমানবন্দর, আবাসিক ভবন এবং কূটনৈতিক চত্বরসহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ যৌথ বিবৃতিতে মন্ত্রীরা লেবাননের ওপর ইসরাইলের হামলারও নিন্দা জানান এবং লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই যৌথ বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরান জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে

Next News Previous News