মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০ এরও বেশি শিশু হতাহত: ইউনিসেফ
মধ্যপ্রাচ্যে সংঘাতে ১,১০০ শিশুর মৃত্যু বা আহত
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে। সংস্থাটি এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে।
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ১,১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছেন। এর মধ্যে ইরানে ২০০, লেবাননে ৯১, ইসরাইলে ৪ এবং কুয়েতে ১ শিশু নিহত হয়েছে।
সংস্থা আরও জানিয়েছে, শিশুদের হত্যা বা আহত করা, এবং তাদের জন্য জরুরি সেবা ধ্বংস করা বা বন্ধ করার কোনো ন্যায্যতা নেই। বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।
