মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মাহমুদা মিতু

মির্জা আব্বাসের অসুস্থতা ও শুভকামনা

ডা. মাহমুদা মিতু মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্ম

Next Post Previous Post

Advertisement