অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ৮৮তম হামলা
আইআরজিসি’র ৮৮তম হামলা: ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে আঘাত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এই তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ।
আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরাইলে এবং দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। তেল আবিব, কিরিয়াত শমোনা ও বনেই ব্রাককেও আঘাত করা হয়েছে। এ ছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে ‘সামরিক কমান্ড কেন্দ্র’ এবং বিভিন্ন ‘কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে’ আঘাত হানা হয়েছে।
