সাদা পাথর কাণ্ডে এবার ইউএনও বদলি
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৫৮ | আপডেট: ১৯:১২
সাদা পাথর কাণ্ডে সিলেটের ডিসির পর এবার পরিবর্তন আনা হলো উপজেলা প্রশাসনে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহারকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত এক আদেশে এই পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী— আজিজুননাহারকে বদলি করে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। অন্যদিকে ফেঞ্চুগঞ্জের বর্তমান ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে।
উল্লেখ্য, সম্প্রতি আলোচিত ‘সাদা পাথর কাণ্ডে’ প্রশাসনের একাধিক স্তরে পরিবর্তন আনা হচ্ছে। এর আগে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) বদলি করা হয়েছিল।
