চরমোনাই পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৩০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সোমবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চরমোনাই পীর বলেন, “বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। ফিলিস্তিনি জনগণের ওপর যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে সবসময় সোচ্চার। আমাদের পক্ষে করণীয় সবকিছু করতে আমরা বদ্ধপরিকর।”

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি

Next News Previous News