চূড়ান্ত তালিকা প্রকাশ : ডাকসু নির্বাচনে ৪৭১ প্রার্থী
জাতীয় • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এ তালিকায় দেখা গেছে, ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন প্রার্থী।
অন্যান্য পদে প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক – ১৭ জন
- কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক – ১১ জন
- আন্তর্জাতিক সম্পাদক – ১৪ জন
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – ১৯ জন
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – ১২ জন
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক – ৯ জন
- ক্রীড়া সম্পাদক – ১৩ জন
- ছাত্র পরিবহন সম্পাদক – ১২ জন
- সমাজসেবা সম্পাদক – ১৭ জন
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক – ১৫ জন
- মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক – ১১ জন
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক – ১৫ জন
এ ছাড়া ডাকসুর বিভিন্ন পদে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। অনেকেই ইতোমধ্যে পোস্টার, লিফলেট ও সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
