ইসিতে হাতাহাতির ঘটনায় রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন সারজিস

ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিকালে হাতাহাতির ঘটনায় এনসিপি নেতা আহত হওয়ার ঘটনায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেন।

সারজিস লিখেন, “একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবীর প্রতি অবহেলা দেখাচ্ছেন। টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়, কিন্তু কাজেই প্রকাশ পায় কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে।”

ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেত্রী রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন। তাঁর “অপরাধ” ছিল কেবল সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করা।

সারজিস আরও প্রশ্ন তুলেন, “বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরে যেতে চায়? জোর যার, মুলুক তার বানাতে চায়? ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই ইসি কিভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?”

Next News Previous News