ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মহানগর এক্সপ্রেসের বিচ্ছিন্ন ৬ বগি, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০:৪২
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২০:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় কাপলিং হুক ভেঙে ৬টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী রেল যোগাযোগ আপ লাইনে বন্ধ হয়ে গেছে।

সোমবার বিকেল পৌঁনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। বগি বিচ্ছিন্ন হওয়ার পর বাকি ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু ভৈরব রেলসেতুতে উঠলে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি সেখানে আটকা পড়ে।

এ ঘটনায় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস স্টেশনে প্রবেশের আগে দুটি বগির কাপলিং ভেঙে যায় এবং তাতে ৬টি বগি আলাদা হয়ে পড়ে। পরে ছয় বগি ফেলে দিয়ে বাকি অংশ নিয়ে ট্রেনটি ঢাকার পথে রওনা দেয়, তবে ভৈরব সেতুতে গিয়ে ইঞ্জিন বিকল হয়।

Next News Previous News