ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন তাহমিনা আক্তার

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-এ ভিপি পদে প্রার্থী হচ্ছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার

দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তাহমিনা বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় ভূমিকা ক্যাম্পাসজুড়ে আলোচনায় আসে। একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস গড়ার আন্দোলন-এও তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়।

শিক্ষাঙ্গনে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ নানা দাবি নিয়ে একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তাঁর ভাষায়, “আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, আধুনিক, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়তে চাই আমি।”

📌 প্রশ্ন থেকে যায়—তাহমিনার এই অঙ্গীকার কি ছাত্ররাজনীতিতে নতুন পরিবর্তনের সূচনা আনতে পারবে?

Next News Previous News