বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন : ঢাকায় বিএসএফ মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে নয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাদের অভ্যর্থনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকার পিলখানা বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগামী ২৮ আগস্ট এ সম্মেলন শেষ হবে।
