তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন

তিয়েনআনমেন স্কয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’ এ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের স্বাধীনতা ও বিপ্লবী আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Next News Previous News