দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আইআরজিসি

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি জানিয়েছেন, ইরান যুদ্ধক্ষেত্রে এমন উন্নত অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, যা এখনো এই সংঘাতে ব্যবহার করা হয়নি।

তিনি শত্রুদের উদ্দেশে সতর্ক করে বলেন, ইরান প্রয়োজন হলে নতুন প্রযুক্তির অস্ত্র মোতায়েন করবে এবং শত্রুদের জন্য ‘বেদনাদায়ক শাস্তি’ অপেক্ষা করছে।

নায়েনি আরও বলেন, ইরানের নতুন অস্ত্র ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং এসব প্রযুক্তি এখনো বৃহৎ পরিসরে ব্যবহার করা হয়নি।

তার মতে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান সামরিকভাবে আরও বেশি প্রস্তুত হয়ে উঠেছে।

Next News Previous News