তেহরানের পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়েছে ইসরাইল

তেহরানের পারমাণবিক গবেষণাগারে ইসরাইলের বিমান হামলার দাবি

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কয়েকটি পারমাণবিক গবেষণাগারে গত রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল—এমন খবর পাওয়া গেছে।

ইসরাইলের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ তাদের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার লক্ষ্যেই নির্দিষ্ট কিছু গবেষণাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তবে এ হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরা জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই হামলার সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, এসব হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে।

Next Post Previous Post

Advertisement