নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
শনিবার অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি - নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ - দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য - দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক - মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক - মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক - তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক - এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক - দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক - মোজাম্মেল হক, আজাদী সম্পাদক - এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক - ডা. রমীজউদ্দিন চৌধুরী, এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক - নাসিম মনজুর।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম
