ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা

জেলেনস্কির প্রস্তাব

ইরানের ড্রোন হামলা প্রতিরোধে সহায়তার প্রস্তাব জেলেনস্কির

ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাঠানোর পরিকল্পনা করছে কিয়েভ।

জেলেনস্কি জানান, এসব বিশেষজ্ঞ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিতে পারবেন।

তিনি আরও বলেন, ইউক্রেন দীর্ঘদিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য দেশগুলোকেও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সাহায্য করা সম্ভব।

Next Post Previous Post

Advertisement