কোনো অপকর্ম করে কেউ পার পাবে না: এমপি রেজাউল

নওগাঁ-৬ আসনের এমপি রেজাউল ইসলামের বক্তব্য

অপকর্ম করলে কেউ পার পাবে না: এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, কোনো অপকর্ম করে কেউ পার পাবে না—সে দলের হোক বা যে কেউ হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান

তিনি বলেন, রাণীনগর ও আত্রাইয়ে কোনো চাঁদাবাজ, দখলবাজ ও দুর্বৃত্তায়নের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন ও শান্তির জনপদ। এলাকার মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, তাই তাদের জান-মালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। কোনো রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না বলেও জানান তিনি।

৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

এমপি রেজাউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ৩১ দফা এবং তার নির্বাচনি ইস্তেহার বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসী এর সুফ

Next News Previous News