পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার করতে হবে

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চরমোনাই পীরের বক্তব্য

পিলখানা হত্যাকাণ্ড: নির্মোহ তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর অন্যতম।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি স্বাধীন দেশের রাজধানীতে সেনা কর্মকর্তাদের এভাবে মৃত্যু বিরল ঘটনা। এমন নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে কারা জড়িত এবং কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছে—তা আজও স্পষ্ট নয়।

দ্রুত তদন্তের দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে, ২০০৯ সালের পর বহু বছর অতিবাহিত হয়েছে; আর সময়ক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত সম্পন্ন করতে হবে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

শোক ও সমবেদনা

চরমোনাই পীর পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Next News Previous News