উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না: এনসিপি নেতার হুঁশিয়ার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কেউই এ পদক্ষেপ থেকে বঞ্চিত হবে না।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে। তিনি বলেন, “তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে নয়।”
“উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।”
সারজিস আলম আরও সতর্ক করে জানান, কে কী করছেন বা করতে চাচ্ছেন, তার কোনো কিছুই গোপন থাকবে না। “শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেয়া হবে।”
উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। এছাড়াও দলগুলোকে ২০ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
এই পরিস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন জন্মেছে—এবারের মৌলিক সংস্কার কতটা সফল হবে, এবং রাজনৈতিক শক্তিগুলো কীভাবে এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে? জনগণের প্রতিক্রিয়া কি হবে তা সময়ই বলবে।
