‘দায়িত্ব নেওয়ার পর ১২৩টি সংগঠন ১৬০৪ অবরোধ করেছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও এর আশপাশে মোট ১,৬০৪টি অবরোধ হয়েছে। এগুলো করেছে ১২৩টি সংগঠন

তাঁর ভাষায়, “রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমে।”

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “যে দলের কার্যকলাপ নেই, তারা চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসরারা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।”

সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “জাতীয় পার্টির অফিসে আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে। নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া।” তিনি যোগ করেন, “গতকাল চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। এগুলো যেন আস্তে আস্তে কমে যায়, সেজন্য সবার সহযোগিতা দরকার।”

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক দলগুলো কি রাস্তা অবরোধের পরিবর্তে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করবে?—এ প্রশ্ন এখন আলোচনায়।

Next News Previous News