শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা
শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ২৮ বস্তা থেকে গণনা শেষে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। তখন মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।শনিবার পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান দানবাক্সগুলো খোলার পর জানান, মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে আগে থেকেই জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা। এবারের দানবাক্স থেকে পাওয়া ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা যুক্ত হওয়ায় মোট জমা দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা। এর সঙ্গে অনলাইনে প্রাপ্ত আরও ৫ লাখ টাকা যোগ হয়ে সর্বমোট জমা হয়েছে
