আমাদের সময় বেশিদিন নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আর বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, বিদায়ী সময়ে কৃষি আইন প্রণয়ন ও পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার না হয়।”
তিনি আরও জানান, রাস্তা নির্মাণের সময় যেমন মালিককে তিনগুণ মূল্য দেওয়া হয়, তেমনি এলজিইডিকেও ভবিষ্যতে জমি অধিগ্রহণে মালিকদের তিনগুণ দাম দিতে হবে।
পরিবেশবান্ধব জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে পারবেন।” এ বিষয়ে সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের সময় সীমিত হলেও তাদের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে কতটা সফল হবে—এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে আলোচনায় এসেছে। আপনার কী মতামত?
