ট্রাম্পের সাবেক উপদেষ্টার বাড়িতে গোয়েন্দা সংস্থার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | ২২ আগস্ট ২০২৫: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় ও স্থান

এফবিআইয়ের কর্মকর্তারা স্থানীয় সময় সকাল ৭টার দিকে ওয়াশিংটনের বেতসেবার ম্যারিল্যান্ড এলাকায় অবস্থিত জন বোল্টনের বাড়িতে পৌঁছান। আদালতের অনুমোদন নিয়েই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

নিউইয়র্ক পোস্টের তথ্য

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এফবিআই প্রধান কাশ প্যাটেলের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শুরুর কিছুক্ষণ পরই কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন— কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

জন বোল্টন ও ট্রাম্পের সম্পর্ক

২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর জন বোল্টন প্রথমে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে এবং পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু পরবর্তীতে তিনি ট্রাম্পের কট্টর সমালোচক হয়ে ওঠেন এবং তার স্মৃতিকথামূলক বই “দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড”-এ ট্রাম্পকে ‘দেশ পরিচালনায় অযোগ্য’ হিসেবে উল্লেখ করেন।

বই প্রকাশ ও মামলা

২০২০ সালে বইটি প্রকাশ আটকানোর চেষ্টা করে ট্রাম্প প্রশাসন। তবে আদালত তা প্রত্যাখ্যান করে। এরপর বোল্টনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কিন্তু ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে মামলা বাতিল করেন।

ট্রাম্পের প্রতিক্রিয়া

নিজের বিরুদ্ধে সমালোচনা করায় জন বোল্টনের ওপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন— আগের শত্রুদের দেখে ছাড়বেন

Next News Previous News