পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | ২২ আগস্ট ২০২৫: পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, সরাসরি বিমান চলাচল চালু হলে শুধু মানুষ নয়, পণ্য আমদানি-রপ্তানিও সহজ হবে।

বিমান চলাচল নিয়ে আলোচনা

তিনি জানান, এ বিষয়ে দুই দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এতে দুদেশের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চট্টগ্রাম চেম্বারে মতবিনিময়

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন জাম কামাল খান।

সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমরা দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চাই। এর মাধ্যমে মানুষের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি যোগ করেন, আমরা আমাদের চ্যালেঞ্জ জানি, এবার এগিয়ে যেতে হবে। দুদেশের মানুষ একে অপরকে চেনে, সংস্কৃতি সম্পর্কেও জানে। তাই একটি সঠিক ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করা গেলে অগ্রগতি নিশ্চিত হবে।

Next News Previous News