উমামার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ নামের এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়। ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই।
ঘোষিত প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া এবং এজিএস পদে রয়েছেন জায়েদ আহমেদ।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকসুর ২৮টি পদে মোট ৫০৯টি এবং হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র, তবে জমা হয়নি ১৪৯টি। আর ১৮টি হলে মোট ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েনি ৩১৮টি।
প্রশ্ন হলো— এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল কতটা প্রভাব ফেলতে পারবে ডাকসু নির্বাচনে, যেখানে বড় বড় সংগঠনের আধিপত্য দীর্ঘদিন ধরে বিদ্যমান?
