গাজা সিটির মানুষকে সরানোর প্রস্তুতি নিতে বলল ইসরায়েল

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির সাধারণ মানুষকে দক্ষিণে সরানোর প্রস্তুতি নিতে দাতব্য সংস্থা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল। গত কয়েকদিন ধরেই গাজার উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে অবহিত করেছে।

“গাজার উত্তরাঞ্চলের স্বাস্থ্য কর্মকর্তা এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। যেন সাধারণ মানুষকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া যায়।” — ইসরায়েলি সেনাবাহিনী

শুধু মানুষ নয়, উত্তরাঞ্চলে থাকা স্বাস্থ্য সরঞ্জামও দক্ষিণে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে আহতদের চিকিৎসা দেওয়া যায় এবং দক্ষিণাঞ্চলে আশ্রয় নেওয়া মানুষের চাহিদা মেটানো সম্ভব হয়।

ইতিমধ্যে গাজা সিটি দখলের উদ্দেশ্যে ৬০ হাজার রিজার্ভ সেনা সমাবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

📌 প্রশ্ন রয়ে যায়—এত মানুষকে সরিয়ে নেওয়ার বাস্তবসম্মত সুযোগ আদৌ তৈরি হবে কি? নাকি এটি গাজার সাধারণ মানুষের ওপর আরেকটি ভয়াবহ মানবিক সংকট ডেকে আনবে?

Next News Previous News