অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততায় বিএনপির পূর্ণ আস্থা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও নিষ্ঠার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে প্রধান বিরোধী দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু সংবাদ প্রতিবেদন দলের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করেছে।

দলের মহাসচিব এক বিবৃতিতে বলেন, “আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে—৮ জন উপদেষ্টা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত। আমি স্পষ্ট করে বলতে চাই, এই বক্তব্য আমাদের নয়।”

তিনি আরও যোগ করেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের সততার ওপর পূর্ণ আস্থা রাখি।”

মহাসচিব জানান, কয়েকটি সংবাদমাধ্যমে সাবেক সচিবের বরাত দিয়ে যে মন্তব্য প্রচারিত হয়েছে, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষায়, “ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে বক্তার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

প্রসঙ্গত, রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে এক সাবেক সচিব অভিযোগ করেছিলেন, সরকারের চারজন উপদেষ্টা নাকি কিছু কর্মকর্তাকে সুরক্ষা দিচ্ছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।

আপনার কী মত—এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান জানানো কি জনআস্থা বৃদ্ধিতে সহায়ক?

Next News Previous News