তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার

তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার

ঢাকা, ১৭ আগস্ট ২০২৫: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দিন সাথী। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আগামীকাল আদালতে সোপর্দ করে তার রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Next News Previous News