নুর আহতের ঘটনায় যে বার্তা দিলেন সারজিস-মাসউদ
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও হান্নান মাসউদ। এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, “নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোগী। নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এ হামলার জবাব দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া দিতে হবে।”
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মন্তব্য, “প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। এজন্য নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটিই। সকল দলকে স্ট্রং মেসেজ দেওয়ার উদ্দেশ্যেই এটি করা হয়েছে। এমন ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি-টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে।”
প্রশ্ন থেকে যায়—রাজনৈতিক সহিংসতা কমাতে কি সব দল একত্রিত হয়ে কার্যকর ব্যবস্থা নেবে, নাকি রাজপথে উত্তেজনা অব্যাহত থাকবে?
