নুরের ওপর হামলার ঘটনায় আসিফ নজরুলের নিন্দা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি শুক্রবার রাত ১১টায় নিজের ফেসবুকে পোস্টে এই নিন্দা প্রকাশ করেন।
দলটির নেতাকর্মীরা জানান, রাত ৯টায় গণঅধিকার পরিষদের কার্য্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করার সময় আইনশৃঙ্খলা বাহিনী হঠাৎ হামলা চালায়। এ ঘটনায় নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক।
প্রশ্ন উঠছে—আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপ কি রাজনৈতিক উত্তেজনা বাড়াবে, নাকি পরিস্থিতি শান্তির দিকে পরিচালিত হবে?
