ডাকসুর কাজ নেতা তৈরি নয়, শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা : সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’এর ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন—ডাকসুর মূল দায়িত্ব শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, নতুন নেতা তৈরি করা নয়।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের স্বার্থ আগে
সাদিক কায়েম বলেন, “ডাকসুর কাজ হলো শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা এবং বাস্তবায়ন করা। তাই আমাদের প্যানেলে সম্পাদকীয় পদগুলোতে আমরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্পেশালাইজেশন আনার চেষ্টা করেছি।”
আবাসন সংকট বড় সমস্যা
তিনি উল্লেখ করেন, “১০৪ বছর পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট এখনো রয়ে গেছে। অনেক শিক্ষার্থী গ্রাম থেকে বড় স্বপ্ন নিয়ে ঢাবিতে আসেন, কিন্তু আবাসন না পাওয়ায় হতাশায় ভোগেন।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন।
প্রশ্ন হচ্ছে—ডাকসুর নির্বাচনে আসলেই কি শিক্ষার্থীদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে, নাকি আবারো রাজনৈতিক আধিপত্য দেখা দেবে? এ বিষয়ে আপনার মতামত কী?
