হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
জাতীয় ডেস্ক • চাকরিচ্যুতির বিষয়ে দ্রুত নিষ্পত্তির নির্দেশ
হাইকোর্ট আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অপসারণ করা ৫৪৭ কর্মকর্তাকে স্ব স্ব পদে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশনা বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের মো. আকরাম হোসেন চৌধুরী ও ফয়েজ আহমেদ পরিচালিত বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের কর্মকর্তাদের আকস্মিকভাবে ই-মেইলের মাধ্যমে চাকরিচ্যুতির নোটিশ প্রদান করা হয়। আবেদনকারীদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো যৌক্তিক অভিযোগ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এ ছাড়াও, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ২৫ জানুয়ারি ২০২২-এর সার্কুলার অনুযায়ী, শুধুমাত্র অদক্ষতা বা লক্ষ্য অর্জন না করাকে অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যায় না।
আবেদনকারীরা উল্লেখ করেছেন, “আমাদের অপসারণ সম্পূর্ণ বেআইনি এবং এর ফলে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অনেকের চাকরির বয়সসীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানও নেই।” তাই তারা পুনর্বহাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন।
