বাংলাদেশ, নেপালে বিক্ষোভের মত দ্রুত বাড়ছে ভারতের ককরোচ পার্টি

‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে আলোচনায় ভারত

‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে আলোচনায় ভারত, শনিবার জনপ্রিয়তার প্রথম বড় পরীক্ষা

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি নতুন যুব আন্দোলন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে পরিচিত এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক উদ্যোগের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি তেলাপোকা। আগামী শনিবার নয়াদিল্লিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আন্দোলনটি প্রথমবারের মতো মাঠপর্যায়ে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে।

গত মে মাসের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করা সিজেপি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সংগঠনটির দাবি, ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে এবং সদস্য সংখ্যা ১০ লাখেরও বেশি।

এই আন্দোলনের সূচনা করেন ভারতের রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দিপকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের নিয়ে একটি মন্তব্য করার পর তার প্রতিক্রিয়ায় আন্দোলনটির জন্ম হয় বলে জানা যায়।

বেকারত্ব ও যুব অসন্তোষ

সিজেপি নিজেদেরকে ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বেকারত্ব, উন্নয়ন বৈষম্য এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যাকে সামনে এনে প্রচারণা চালাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের বিশাল যুব জনসংখ্যার মধ্যে কর্মসংস্থান সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে হতাশা বাড়ছে। ফলে এ ধরনের আন্দোলন তরুণদের মধ্যে দ্রুত সাড়া পাচ্ছে।

শনিবারের বিক্ষোভ কেন গুরুত্বপূর্ণ?

শনিবারের সমাবেশটি মূলত সাম্প্রতিক কিছু জাতীয় পর্যায়ের প্রবেশিকা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার অনিয়ম এবং

Next News Previous News