রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোববার (৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

আইএসপিআরের বিবৃতি:
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করা।

Next News Previous News