ভুলবশত নিজ ভূখণ্ডেই বোমা ফেলল ইসরাইলি হেলিকপ্টার
ভুলবশত বোমা ফেলল ইসরাইলি সামরিক হেলিকপ্টার
ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি সামরিক হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরাইলের একটি খোলা এলাকায় বোমা ফেলে দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাতের বেলায় ঘটে যাওয়া এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি রাতের বেলায় ঘটে। বোমা পড়ার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায়।
বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইডিএফ জানিয়েছে, এটি একটি ‘ভুলের কারণে’ ঘটেছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
