প্রিজন ভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত

হোসেন হত্যা মামলা: পলকের অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

হোসেন হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার ট্রাকচালক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে আদালতে হাজির করা হয়। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত নতুন করে শুনানির তারিখ নির্ধারণ করে আগামী ২১ মে ধার্য করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সাদেক খান

আদালত থেকে নামানোর সময় পলক অভিযোগ করেন, প্রিজন ভ্যানে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন এবং চিকিৎসা প্রয়োজন। বিষয়টি আদালতের নজরে আনার জন্য তিনি তার আইনজীবীকে অনুরোধ জানান।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত শেষে পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

Next News Previous News