ভারতে মুচলেকা দিয়ে সরকার ক্ষমতায় বসেছে : শিবির সভাপতি
ভারতে মুচলেকা দিয়ে সরকার ক্ষমতায় বসেছে : শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছি। সরকারকেও বলার চেষ্টা করছি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন তা করে আসছি। একটি অভ্যুত্থানের পরে এত রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় গেল, তারা দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে— এটাই আমাদের প্রত্যাশা ছিল।
শিবির সভাপতি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করা হচ্ছে এবং নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সময় নিয়েছিল, কিন্তু বর্তমানে বিএনপি কোনো সময় নিচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডের করুণ পরিণতি হবে।
৩১ দফা প্রসঙ্গে সাদ্দাম দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে আন্তরিকতা দেখা যাচ্ছে না।
