পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না: ইরানের স্পষ্ট বার্তা

যুক্তরাষ্ট্র বারবার জানিয়ে আসছে যে, তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে বা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। চলমান শান্তিচুক্তির আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুও হচ্ছে তেহরানের পরমাণু কর্মসূচি।

তবে বৈঠকে বসার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ইরান। ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান Mohammad Eslami জানিয়েছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত করা হবে না।

ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির প্রতিবেদনে তিনি বলেন, ‘শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি “রেড লাইন” হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান ভবিষ্যৎ শান্তি আলোচনা ও কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Next News Previous News