সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, কথা হলো যে বিষয়ে

যুক্তরাষ্ট্র-সৌদি আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র-সৌদি আলোচনায় সম্ভাব্য ইরান যুদ্ধবিরতি

আপডেট: ১ এপ্রিল ২০২৬ | আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার (১ এপ্রিল) এই ফোনালাপের বিষয়টি এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে জানিয়েছে, ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’ নিয়ে অবহিত করেছেন।

হোয়াইট হাউজ ও আনাদোলুর মন্তব্য

হোয়াইট হাউজের সঙ্গে বার্তাসংস্থা আনাদোলু যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি। আনাদোলু জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম। এছাড়া হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হয়েছে শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং তা ছোট বার্তা আদান-প্রদানে সীমাবদ্ধ।

যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলোকে দেশটি ‘বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে।
Next News Previous News