ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

এরদোগানের সতর্কবার্তা

ইরান বা লেবাননে হামলা মানেই তুরস্কের ওপর হামলা: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

“লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।”

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, অন্যথায় কঠিন মূল্য দিতে হবে। একইসঙ্গে তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান।

এরদোগান আরও বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরাইলকে জবাবদিহি করতে হবে। আলোচনায় ব্যর্থতা এলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে উঠবে।

তিনি উল্লেখ করেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেভাবে তুরস্ক হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

এরদোগান অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হতে পারে।

তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময়েও লেবাননে নিরস্ত্র মানুষের প্রাণহানি ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Next News Previous News