বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন: ইরানের স্পিকার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ও তেলের দাম

তেলের দাম নিয়ে কটাক্ষ, আলোচনা প্রায় সফল ছিল: গালিবাফ

পাকিস্তানে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে উপহাস করে তেলের দাম নিয়ে মন্তব্য করেছেন।

“বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন। শিগগিরই চার বা পাঁচ ডলারে গ্যাস পাওয়ার দিনগুলোর কথা মনে পড়বে।”

একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ, লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের কারণে সেই সমঝোতা আর সম্ভব হয়নি।

গালিবাফ আরও বলেন, ইরান কোনো হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। দেশের নৌবাহিনীও হুঁশিয়ারি দিয়েছে, জলপথের দিকে এগিয়ে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।

ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় ব্রেন্ট তেলের দাম ১১৯ ডলার ছাড়িয়ে যায়। পরে যুদ্ধবিরতি ঘোষণার পর তা কমে এলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে।

Next News Previous News