জামায়াতের মনোনয়ন পাওয়া মুন্নী কে? জানলে অবাক হবেন!
সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেলেন সাবিকুন্নাহার মুন্নী
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।
তিনি দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল একজন নেত্রী।
সাবিকুন্নাহার মুন্নী বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা-এর সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন।
এছাড়াও তিনি ল’ইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
দলীয় সূত্র মতে, অতীতে দলের কঠিন সময়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাবিকুন্নাহার মুন্নী বলেন, “দল আমার ওপর আস্থা রেখেছে। সুযোগ পেলে নারী সমাজের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব।”
